মাগুরায় বিএনপির সদস্য সংগ্রহ শুরু

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিকেলে তালখড়ি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোজাফ্ফর হোনের টুকু।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতালেব হোসেন শিকদারের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী, সদস্য এ্যাড. মিজানুর রহমান, সদর উপজেলার আহ্বায়ক মিহির কান্তি বিশ্বাস, যুগ্ম  আহ্বায়ক আবু কালাম ও সৈয়দ রফিকুল ইসলাম, যুবদল নেতা মনিরুজ্জামান চকলেট প্রমুখ। সভায় শতাধিক ব্যাক্তি বিএনপির সদস্য ফরম সংগ্রহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: