মাগুরানিউজ.কমঃ
“মাছ চাষে গড়ব দেশ,বদলে দেব বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে নিয়ে বুধবার সকালে মাগুরার শ্রীপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বণ্যাঢ্য র্যালী, আলোচনাসভা ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনাসভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে আলোচনাসভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ হাসান সোহাগ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার ও চেয়ারম্যান মসিয়ার রহমান।
এরপর শ্রীপুর কুমার নদে বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।


