মাগুরায় কৃষি শ্রমিকের ছদ্মবেশে ভয়ংকর কান্ড, সর্বস্ব লুট

মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় কৃষি শ্রমিকের ছদ্মবেশে ভয়ংকর কান্ড ঘটিয়েছে একদল দুর্বৃত্ত। খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে আব্দুস সাত্তার (৫০) নামে এক কৃষক পরিবারের ৩ সদস্যকে অচেতন করে মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মাগুরা সদরের ছোটফালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
অচেতন অবস্থায় বুধবার সকালে আবদুস সাত্তার, ববিতা ও মোমেনা খাতুন নামে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রতিবেশীরা জানান, গৃহকর্তা আবদুস সাত্তার জমিতে ধান লাগানোর জন্য রবিবার মাগুরা হাট থেকে কৃষি শ্রমিক কিনে আনেন। সারাদিন মাঠে কাজ করে ওই শ্রমিকরা রাতে কৃষক সালামের বাড়িতেই অবস্থান করতো। মঙ্গলবার দিবাগত রাতে ওই শ্রমিকেরা কৌশলে রাতের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে পরিবারের সকল সদস্য অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা ওই কৃষকের বাড়িতে রক্ষিত সোনা, মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় প্রতিবেশীরা তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
 
মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ওই পরিবারের সদস্যরা সুস্থ হয়ে উঠে বিস্তারিত জানালে সে মোতাবেক বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: