মাগুরায় সবুজ মাঠে লালের বাহার

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় সবুজ মাঠে মাঝে মাঝে দেখা মিলছে লালের বাহার। একদশক আগেও মাগুরাতে লাল শাক চাষ হতো কেবল পরিবারের চাহিদা মেটানোর জন্য। কেউ কেউ বাড়তি শাক উৎপাদন করলেও বাজারে এর তেমন দাম পেতেন না। তখন এক আঁটি শাক দু’টাকার বেশি দিয়ে কেউ কিনতে চাইত না। এতে ফসলের মূল্যতো দূরে থাকুক, কষ্ট করে বাজারে বয়ে আনার ঘামের মূল্যও পেত না চাষি। তাই কেবল বাড়ির উঠোনে শখের বশেই চলত শাক চাষ।

দিন বদলে গেছে। পরিবারের গণ্ডি পেরিয়ে এখন মাগুরাতে লাল শাক চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। এখন এখানে মাঠের পরে মাঠজুড়ে শাক আর শাক। কোনো মাঠজুড়ে থাকে লালশাক, আবার কোনো মাঠে থাকে পালং শাক। আবার অনেক মাঠে একসঙ্গে থাকে লাল শাক ও মুলা শাক। লাল-সবুজের এ মাঠ দেখতে অপূর্ব লাগে। এদিকে শাকের ভালো দাম পাওয়ায় কৃষকরাও এখন তা উৎপাদন করে দারুণ খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: