মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বাঁশের তৈরি কুলা, ডোল, ধামা, ঝুড়িসহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের চাহিদা রয়েছে। মাগুরার প্রতিটি হাটে বাঁশের তৈরি এসব জিনিসপত্রের দোকানে কৃষকদের কুলা, ঢাকি, ধামা, ধান মাপার পাল্লাসহ বিভিন্ন প্রকারের জিনিসপত্র ক্রয় করতে দেখা যায় ঠিকই তবে বিক্রেতারা বলছেন চাহিদা থাকলেও তাদের আগের মতো সমাদর নেই।
শ্রীপুর বাজারে কৃষক হাবিব হোসেনের সাথে কথা হয়। তিনি জানান, গৃহস্থলি কাজের জন্য কুলা, ধামা ও ধান চালার চালন নিতে এসেছি। এসব জিনিসপত্র কৃষি কাজের জন্য প্রত্যেক কৃষকের প্রয়োজন তবে অনেক সময় প্লাষ্টিকের সামগ্রী দিয়েও কাজ চালান তারা।
কথা হয় এসব বাঁশের তৈরির জিনিসপত্রের বিক্রেতা ভুবন ও বিরেনের সাথে, তারা জানান বাঁশের তৈরি এসব জিনিসপত্র সব সময় কৃষি কাজের জন্য কৃষকদের প্রয়োজন হয়। কিন্তু কৃষকরা যখন ধান কাটা মারাই শুরু করে তখন কৃষকদের মধ্যে এসব বাঁশের তৈরি জিনিস ক্রয় করার চাহিদা বেড়ে যায়। বর্তমানে এসব জিনিসপত্রের চাহিদা অনেক কম আর প্লাষ্টিকের সামগ্রীর কারনেও তাদের বিক্রি কম।


