কাঁঠাল পাতায় মাগুরার হাজারো গৃহস্থের বাড়তি আয়

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

কাঁঠাল গাছের পাতা থেকে বাড়তি আয় করছেন মাগুরার কয়েক হাজার কৃষক। কাঁঠাল থেকে মৌসুমে একবার আয় হয়, আর পাতা থেকে আয় হয় সারা বছর। ছাগলের খাবারের জন্য শহর-গ্রামে কাঁঠাল পাতার প্রচুর চাহিদা রয়েছে। নতুন এই ব্যবসা দিন দিন সম্প্রসারিত হচ্ছে।

গ্রামে এমন কৃষকের বাড়ি পাওয়া যাবে না, যেখানে দুই-একটি কাঁঠাল গাছ নেই। এ সব গাছে মৌসুমে প্রচুর কাঁঠাল ধরে। দ্রুত পচনশীল হওয়ায় কৃষক এই ফলের তেমন দাম পান না। এতে নতুন করে কাঁঠাল গাছ রোপণে আগ্রহ হারচ্ছিলেন কৃষকরা। ছাগলের খাবার হিসেবে প্রথম পছন্দ কাঁঠাল পাতা। বাণিজ্যিকভাবে ছাগল পালন বেড়েছে। এতে কাঁঠাল পাতার চাহিদা বেড়ে যাওয়ায় সারা বছর বাড়তি আয় করছেন কৃষক। ব্যাপারিরা নিজেরাই গাছের ছোট ডালের পাতা সংগ্রহ করেন। এ জন্য গাছ মালিকের বাড়তি খরচ হয় না।

পাতা বিক্রেতা সাইদুর রহমান বলেন, ‘জেলার বিভিন্ন জায়গা থেকে ভ্যান-নসিমনে করে কাঁঠাল পাতা আসে। আমরা পাইকারি কিনে বিক্রি করি। প্রতি আঁটি পাতা ১০-২০ টাকায় বিক্রি হয়। সরবরাহ কমে গেলে দাম আরও বেড়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: