শ্রীপুরে গম সংগ্রহ অভিযান উদ্বোধন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

শ্রীপুর উপজেলা খাদ্য গুদামে গম সংগ্রহ অভিযান আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরে শ্রীপুর উপজেলাতে ৭’শ ৮৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গম ২৮ টাকা দরে প্রকৃত কৃষকদের নিকট থেকে খাদ্য অধিদপ্তর ক্রয় করবে এবং একজন কৃষক ৫০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত গম খাদ্য গুদামে সরাসরি সরবরাহ করতে পারবে। ৩০ জুন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমতে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তানজিলুর রহমান উপস্থিত থেকে এ অভিযান উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, চেয়ারম্যান মসিয়ার রহমান, মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক এম,আর জিন্নাহ, বিশিষ্ট সমাজ সেবক শিকদার কামাল হোসেন, কৃষক সিরাজুল ইসলাম, কওছার আলী বিশ্বাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: