মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা পরিষদ ৬৪টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য মোট ২২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা অনুদান দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন, নারী সদস্য কামরুন নাহার, সুফিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, ৬৪টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য সর্বনিম্ন ১৬ হাজার ৫০০ টাকা থেকে সর্বাচ্চ ৬৬ হাজার টাকা পর্যন্ত মোট ২২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


