শ্রীপুরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা!

মাগুরানিউজ.কমঃ
আশরাফ হোসেন পল্টু –
 
মাগুরার শ্রীপুরের উপজেলার চন্দ্রপাড়া গ্রামে হিরা খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার লোকজন জানিয়েছে। রবিবার রাতে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা লাভলু বিশ্বাসের সাথে তার স্ত্রী হিরা খাতুনের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলে আসছিল। রবিবার রাতেও স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরই এক পর্যায়ে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে গৃহবধূ হিরা খাতুন সবার অজান্তে ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে প্রেরণ করে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
শ্রীপুর থানার এস,আই হামিদুল ইসলাম জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা ছিল। তবে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কোনো কিছুই সঠিক করে বলা সম্ভব নয়। পোস্টমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: