মাগুরানিউজ.কমঃ
মাগুরায় রুবায়েত চোপদার (৪২) নামে এক কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০ টার দিকে শহরের দরিমাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।
রুবায়েত চোপদারের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক রানা আমির ওসমান জানান, রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে দুর্বৃত্তরা তাকে শহরের নতুন বাজার দরিমাগুরা এলাকায় ডেকে নিয়ে যায়। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ৮টিসহ শরীরের বিভিন্ন স্থানে ১৭-১৮ টি কোপ দেয়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ বেড সদর হাসপাতালে নিয়ে আসেন।
সদর থানার ওসি (তদন্ত) হোসেন আল মাহবুব জানান, পুলিশ বিষয়টি তদন্ত ও হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
মাগুরা জেলা কৃষকলীগের সভাপতি মিরুল ইসলাম জানান, শহরের ভায়না এলাকার বাসিন্দা রুবায়েত জেলা কৃষক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।


