মাগুরানিউজ.কমঃ
শান্তির বারির অপেক্ষায় মাগুরার লাখো মানুষ। অনেকদিন হলো বৃষ্টির দেখা নেই৷ মাথার ওপরে অগ্নি আকাশ৷ প্রচন্ড গরমে চারদিক অস্থির। সেই সাথে রয়েছে বাতাসে অস্বাভাবিক আর্দ্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত।
এখনও কালবৈশাখীর দেখা নেই। কে জানে কবে আসবে। প্রাণটা একটু জুড়াবে। সেই আশায় হাপিত্যেশ করে বসে মাগুরাবাসী। জ্যৈষ্ঠের এ গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ছে গরমের স্বাস্থ্য-সমস্যা, রোগ-জ্বরা।


