শ্রীপুরে বিএনপি’র কমিটি নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা নিয়ে উত্তেজনা ও পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম ঘোষিত আহবায়ক কমিটি প্রকাশের প্রেক্ষিতে আজ শুক্রবার বিকালে শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলের এক বর্ধিত সভা শেষে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী পাল্টাপাল্টি একটি কমিটি ঘোষণা করেন।

বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরোকে আহবায়ক করে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম স্বাক্ষরিত একটি তালিকা মিডিয়ায় বিতরণ করা হয়।

ওই কমিটি ঘোষণার পর শুক্রবার বিকালে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আবদুর রশিদের সভাপতিত্বে বর্ধিত সভায় গঠিত এ কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দারকে আহবায়ক করা হয়।

এ সভায় বলা হয় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম যে পকেট কমিটি ঘোষণা করেছেন। তার সাথে সাধারণ নেতাকর্মীদের কোন যোগাযোগ নেই। এ কারণেই দুঃসময়ের পরিক্ষিত নেতাদের নিয়েই এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির যুগ্ম আহবায়করা হলেন-সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু, যুবদলের সাবেক সভাপতি খন্দকার আশরাফুল ইসলাম নালিম, খলিফা মশিউর রহমান নান্নুসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: