অদম্য শ্রীপুর সংগীত নিকেতন, লক্ষে অবিচল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুরের সংস্কৃতিমনা তারুণ্যের অন্যতম অর্জন শ্রীপুর সংগীত নিকেতন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ৫ম বছরে পদার্পন করেছে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সরকারী বা বেসরকারী কোনরূপ সহযোগিতা ছাড়াই চার বছর পূর্ন করলো। মানসম্মত ও সৃজনশীল সংগীত শিক্ষা ও পরিবেশনায় শ্রীপুরসহ মাগুরা জেলা ও বৃহত্তর এই অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এর পেছনের মানুষটি যার অক্লান্ত পরিশ্রম আর অদম্য প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান তিনি শ্রীপুরের তারুণ্যের অহংকার সাংবাদিক, উন্নয়ন ও সংস্কৃতি কর্মী ও এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফ হোসেন পল্টু।

শ্রীপুর সংগীত নিকেতন। এটাকে শুধু একটা সঙ্গীত বিদ্যালয় ভাবলে ভুল হবে, সঙ্গীত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেও, ছোটই একটা এলাকা। শ্রীপুর সংগীত নিকেতন এখন এ অঞ্চলের শুধু সংগীত নয়, বাঙালিত্ব চর্চার এক পীঠস্থানও, যে বাঙালিত্বের মধ্য দিয়ে বিশ্বমানবতায় পৌঁছতে চায় শ্রীপুর সংগীত নিকেতন। এই চেষ্টার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি শুরু থেকেই বাঙালীর সঙ্গীতকে প্রচার-প্রসার প্রতিষ্ঠা ও সর্বাঙ্গে অনিষ্ঠ চর্চার রোধে ভূমিকা পালনকে তুলে নিয়েছিল এবং এখনও তাই নিয়ে আছে। শ্রীপুর সংগীত নিকেতনের কাজটা এসব কিছুর উদার-বিস্তার এবং গভীর- একাধারে ব্যাস্টিক ও সামষ্টিক চরিতার্থতার সাধনা।

বলে নেয়া ভাল যে,  সেই প্রথমকাল থেকে আজও সরকারী বা বেসরকারী কোনরূপ সহযোগিতা ছাড়াই চার বছর পূর্ন করলো এই প্রতিষ্ঠানটি। সেই প্রথম থেকেই শ্রীপুর সংগীত নিকেতনের প্রধান শক্তি এর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক উন্নয়ন ও সংস্কৃতি কর্মী আশরাফ হোসেন পল্টু, যার সম্পুর্ন একক প্রচেষ্টায় আজ অর্ধশতাধিক শিক্ষার্থীর পদচারনায় মুখরিত প্রতিষ্ঠানটি। আর এখনও পর্যন্ত তিনিই প্রতিষ্ঠানের প্রধান শক্তি এবং হয়ত দুর্বলতাও।

দৃঢ়সংবদ্ধ নিবেদিতচিত্ত আশরাফ হোসেন পল্টুর লক্ষ বাঙালী সংস্কৃতির সচেতন চর্চার প্রসার ও সমাজের দুর্যোগ-দুর্দশায় সাধ্যমতো সাড়া দিতে গিয়ে সমাজকে গভীর করে জানা।

শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চ প্রাঙ্গণে ২৫ মে শ্রীপুর সংগীত নিকেতনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর সংগীত নিকেতনের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টু এবং কণ্ঠশিল্পী তায়েবা সুলতানা তিশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি, সহকারি অধ্যাপক মুসাফির নজরুল, বিশিষ্ট সমাজসেবক শিকদার কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা, মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান ও শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামিমুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।আলোচনসভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শ্রীপুর সংগীত নিকেতন ও খুলনা বিভাগীয় পর্যায়ের লোকসংগীতের সেরাকণ্ঠ শিল্পী তায়েবা সুলতানা তিশা ।

অন্যদের মধ্যে সুস্মিতা বিশ্বাস,বিনতী সরকার, কথিকা বিশ্বাস,নন্দিনী বিশ্বাস, শিল্পা শিকদার, জয়ন্তি চক্রবর্তী, প্রত্যাশা কুন্ডু,অংকুর,বিশ্বাস,কিশোর বিশ্বাস, আফনান বারী, ঐশি রায়, সৌমিত্র চক্রবর্তী, মৌরিন, ঋত্বিক, রিয়া টিকাদার, অর্পিতা, বিশ্ব, কিরোন, মম, রবিউল ইসলাম রবি, আইয়ুব মোল্যা, ঢাকার শিল্পী অঞ্জন চক্রবর্তী ও বিভিন্ন টিভি চ্যানেলের লালন কণ্ঠশিল্পী হামিদা পারভীন।

নৃত্য পরিবেশন করে অহনা অধিকারী,লামিয়া ইসলাম ও আরিশা আহসান।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের ১২জন কৃতি শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: