মাগুরানিউজ.কমঃ
শোভাযাত্রা, পূজা ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ শুক্রবার মাগুরার নাকোলে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন করা করেছে।
এ উপলক্ষে দুপুরে শ্রীপুরের নাকোল গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
উপস্থিত ছিলেন মাগুরা এলজিইডি’র নির্বাহী পরিচালক ইফতেখার আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়ুনুর রশীদ মুহিত প্রমুখ।
এ উপলক্ষে শোভাযাত্রা পূজা, কীর্ত্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে।
ছবি- সৌজন্য


