শ্রীপুরে উত্তেজনা, পুলিশি বাধায় পন্ড বিএনপি’র দুই গ্রুপের পাল্টা-পাল্টি সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

আশরাফ হোসেন পল্টু –

মাগুরার শ্রীপুরে বিএনপি’র দু’গ্রুপ পাল্টা-পাল্টি সমাবেশ আহবান করলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি বাধায় কোন গ্রুপ সমাবেশ করতে পারেনি। সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্ধারিত স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, শ্রীপুর উপজেলা বিএনপি’র আশরাফ-আব্বাস গ্রুপ গত ১০ ফেব্রুয়ারি শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি সভা আহবান করে। বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সেখানে উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ কমিটিতে মোঃ আশরাফুল আলম সভাপতি, খোন্দকার আব্বাস উদ্দীন সাধারণ সম্পাদক ও চৌধুরী রেজাউল হককে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বি.এন.পির ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

তবে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরোসহ বিএনপি’র একাংশ এই কমিটি প্রত্যাখান করে।

এই কমিটির বিরোধিতা করে আজ রবিবার সকালে বদরুল আলম হিরো, মুন্সী রেজাউল করিম ও মোল্ল্যা খলিলুর রহমান এর নেতৃত্বে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে উপজেলা বিএনপি’র কমিটি গঠনের জন্য সমাবেশ আহবান করা হয়।

অপর দিকে শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিন পাশপাশি জায়গায় আরেকটি সভা আহবান করে। এ কারণে শ্রীপুর থানা পুলিশ উভয় গ্রুপের সমাবেশ বন্ধ করে দেয়।

এরপর দুপুরে লাঙ্গলবাঁধ বাজারের পার্শ্ববর্তী এলাকায় ইদ্রিস আলীর বাড়িতে জেলা আহবায়ক কমিটি অনুমোদিত শ্রীপুর উপজেলা কমিটি পার্শ্ববর্তী ইদ্রিস আলীর বাড়িতে দ্বি-বার্ষিক সম্মেলনে শ্রীপুর উপজেলা কমিটি গঠন করে। এ সময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ আলী করিম, যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা কমিটির সদস্য মো: আক্তারুজ্জামানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটিতে বদরুল আলম হিরো সভাপতি, মুন্সী রেজাউল করিম সাধারণ সম্পাদক ও খলিলুর রহমান ও মাসুদ মজুমদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এ বিষয়ে মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ আলী করিম বলেন, পুলিশি বাঁধার কারণে আমরা কাঙ্খিত স্থানে সমাবেশ করতে পারিনি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বলেন, এখানে আমরা কোন গ্রুপকেই ছোট করে দেখিনি। তবে একই স্থানে উভয় গ্রুপের সভা-সমাবেশ আহবান করায় দাঙ্গা-হাঙ্গামাসহ শান্তি-শৃঙ্খলার অবনতির আশঙ্কা বিরাজ করছিল। যে কারণে উক্ত স্থানে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: