মাগুরায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ছোটবেলা থেকে যাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে তারাই ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। আনন্দ আয়োজনের মাধ্যমে মাগুরায় স্কুল ব্যাংকিং বিষয়ে আয়োজিত এক কনফারেন্সে বক্তারা এই অভিমত তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় আজ ২২ এপ্রিলমাগুরাতে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৭’ অনুষ্ঠিত হয়। মাগুরা স্টেডিয়ামপাড়া জিমনেসিয়াম ভবনে আয়োজিত এই কনফারেন্সের লিড ব্যাংক ছিল এক্সিম ব্যাংক।

কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মাহবুবর রহমান। এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবুল বশর, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।

সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ ইকবাল। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: