শ্রীপুরের মাশালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ পরিবার সর্বশান্ত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ভয়াবহ অগ্নিকাণ্ডে মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে ছয়টি পরিবারের ১৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ওই ছয়টি পরিবারের অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসি জানায়, সোমবার সন্ধ্যার পরে উজ্জ্বল মণ্ডলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন লেগে আফজাল শেখ, আনসার মন্ডল, আমজাদ হোসেন, সাইফুল মন্ডল ও উজ্জলের ১১ টা ঘর ও ঘড়ের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি আফজাল শেখ তার সম্পদ ঘড় থেকে বের করতে গিয়ে তার মাথা সহ শরীরের অনেক অংশ ঝলছে যায়।

খবর পেয়ে মাগুরা, শৈলকূপা ও ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ছয়টি পরিবারের সবকটি ঘরের মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মনিরুজ্জামান জানিয়েছেন-এই অগ্নিকাণ্ডের ফলে ওই পরিবারগুলোর অন্তত ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: