গেইলের ইতিহাস, মাগুরায় ভক্তদের উচ্ছাস

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক-

মাগুরায় গেইল ভক্তদের বেজায় উচ্ছাস। প্রথম ক্রিকেটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট মিলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব।

ফর্মটা ভালো যাচ্ছিল না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশে ছিলেন না নিয়মিত। তাই ইতিহাস গড়তে খানিকটা সময় লাগল ক্রিস গেইলের। গুজরাট লায়ন্সের বিপক্ষে আজ মাঠে নামার আগে দরকার ছিল ৩ রান।

চতুর্থ ওভারের তৃতীয় বলে বাসিল থাম্পাইয়ের বল থার্ডম্যান অঞ্চলে ঠেলে দিয়ে এক রান নেন গেইল। আর তাতেই ইতিহাসের পাতায় উঠে যায় তার নাম।

উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন ৩২ রান। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে করেছিলেন ৬ রান। এরপর বেঙ্গালুরুর তৃতীয় ম্যাচের একাদশে জায়গা হয়নি তার।

আর নিজেদের চতুর্থ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একাদশে জায়গা পেলেন গেইল। ২৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রান করতেই হার্দিক পান্ডিয়ার শিকারে পরিণত হন। আর তাতে অপেক্ষা বাড়ে গেইলের।

প্রসঙ্গত, এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘরোয়া টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ১৮টি, হাফ সেঞ্চুরি ৬০টি আর ৭৩৫টি ছক্কা হাঁকিয়েছেন গেইল। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড; সবই তার দখলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: