মাগুরায় তুলকালাম- শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে পেটালেন আরেক শিক্ষক!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

এক শিক্ষকের ওপর অন্য এক শিক্ষকের হামলার অভিযোগে মাগুরা সিদ্দিকিয়া কামিল (এমএ) মাদ্রাসা ১৮ এপ্রিল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই দুই শিক্ষক হলেন, মাহফুজুর রহমান ও আতাউর রহমান।

মাহফুজুর রহমানের অভিযোগ, তিনি মঙ্গলবার দুপুরের দিকে সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। সে সময় হঠাৎ করে শিক্ষক আতাউর রহমান শ্রেণিকক্ষে ঢুকে তাকে লাঠিপেটা শুরু করেন। ছাত্ররা এগিয়ে এলে আতাউর রহমান পালিয়ে যান।

আহত অবস্থায় মাহফুজুর রহমান মাগুরা ২৫০ শষ্যা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান গণমাধ্যমে বলেন, আতাউর রহমান কর্তৃক মওলানা মাহফুজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি ও বহিরাগতদের আগমনের আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে মাদ্রাসা ছুটি ঘোষণা করেছেন।

মাদ্রাসা সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাজ্জাদুর রহমানও গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অধ্যক্ষ ও সভাপতি দুইজনই সভা করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

তবে আতাউর রহমান তার বিরুদ্ধে অনা সব অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে বলেন, মাওলানা মাহফুজুর রহমান তাকে নিয়ে নানা কুৎসা রটাচ্ছেন। যে কারণে ক্লাসে গিয়ে সালাম দিয়ে বিষয়টি জিজ্ঞাসা করছেন। তিনি উল্টে উত্তেজিত হয়ে আমার উপর হাত তুলেছেন। যা আমি প্রতিহত করেছেন মাত্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: