শ্রীপুরে আশা’র ২দিন ব্যাপি শিক্ষা কর্মীদের প্রশিক্ষণ শুরু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব ও অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তায় কর্মরত শিক্ষা কর্মীদের ২ দিন ব্যাপি ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৮ জানুয়ারি) সকালে শুরু হয়েছে।

আশা শিক্ষা কর্মসূচির আওতায় ৬৪টি জেলায় ১ হাজার ৫০টি ব্রাঞ্চের ১৮ হাজার ৪৫০ টি শিক্ষাকেন্দ্রে ১৮ হাজার ৪৫০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের পাঠদানের সহায়তা করা যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সংস্থাটি ২০১১ সাল থেকে এ কর্মসূচির বাস্তবায়ন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার (৮ জানুয়ারি) সকালে মাগুরার শ্রীপুর সদর ব্রাঞ্চ কার্যালয়ে শিক্ষা কর্মীদের নিয়ে ২ দিন ব্যাপি উক্ত ত্রৈমাসিক প্রশিক্ষণ শুরু হয়। আশা শ্রীপুর সদর ব্রাঞ্চ ম্যানেজার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শ্রীপুর সদর ব্রাঞ্চের শিক্ষা সুপার ভাইজার মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র মাগুরা জেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পি টি আই এর ইন্সট্রাক্টরসহ কর্মশালায় শিক্ষা সুপারভাইজার সহ ব্রাঞ্চ পর্যায়ের বিভিন্ন শ্রেনীর কর্মকর্তাবৃন্দসহ অন্যরা।

আশা’র মাগুরা জেলা শিক্ষা অফিসার আবু সাইদ জানান, এ কর্মসূচির আওতায় সারাদেশে বর্তমানে প্রায় ৪ লাখ ৫৫ হাজার শিক্ষার্থীকে আনা হয়েছে। এর মধ্যে আশা মাগুরা জেলায় ১৪ টি ব্রাঞ্চের মাধ্যমে ২৭০ টি শিক্ষাকেন্দে ২৭০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে প্রায় ৭ হাজার ৮০০ জন শিক্ষার্থীকে পাঠদানের সহায়তা করা হচ্ছে।

তিনি আরো জানান, শ্রীপুর উপজেলার ৪টি ব্রাঞ্চে মোট ৬০টি শিক্ষা কেন্দ্রে ৬০ জন শিক্ষা সেবিকার মাধ্যমে ১হাজার ৬৫৯ জন শিক্ষার্থীকে পাঠদানের সহায়তা করা হচ্ছে। এর মধ্যে শ্রীপুর সদর ব্রাঞ্চের আওতায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ জন শিক্ষা সেবিকার মাধ্যমে ৪১০ জন শিক্ষার্থীকে নিয়মিত পাঠদানের সহায়তা করা হচ্ছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: