শ্রীপুরে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মহসিন মোল্যা ,বিশেষ প্রতিবেদক-

মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনসভা করেছে। মঙ্গলবার সকালে সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাশালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।

জনসভায় সাকিব আল হাসান বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মাগুরার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি মাঠের মানুষ আমি আপনাদের সাথে মাঠেই থাকতে চাই। শ্রীপুর আমার দাদা বাড়ি। এখানকার মানুষের প্রতি সবসময় আমার বিশেষ খেয়াল থাকবে। তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে ভোট চাইলে সকলে হাত তুলে তাকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: