মাগুরায় বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিবেদক-

আজ বুধবার আনন্দঘন প্রতিবেশে নানা আয়োজনে মাগুরায় বৈশাখী টেলিভিশনের ১৮বছর পূর্ণ করে ১৯ বছরে পর্দাপন উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে দুপুর ১টায় মাগুরা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেট প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়। মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক শামীম আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা
আব্দুল মজিদ । বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম , দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেন , জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবু আইয়ুব বিশ্বাস । স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী
টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরী । আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন . অ্যাড: আসাফুদৌল্লাহ , অ্রাড : গোরাম আম্বিয়া , সাংবাদিক এম এ হাকিম , সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।

এরপর অতিথিবৃন্দ কেকে কেটে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। অনুস্টানে সাংবাদিক , আইনজীবী , শিক্ষক , কবি, সাহিত্যিক , রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকতে শুভেচ্ছা জানানো হয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: