মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরের মধুপুর রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান একাডেমিক ভবনের এক তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এক তলা ভবনের উদ্বোধন করেন।
মধুপুর রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ডা. সুশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল, জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ফ. ম. আব্দুল ফাত্তাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম, মধুপুর রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ রায় প্রমুখ।

