শ্রীপুরে পিয়ন ও নাইটগার্ড দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা অফিস

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে দীর্ঘদিন ধরে পিয়ন ও নাইটগার্ড দিয়ে চলছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। চরম জনবল সংকটে রয়েছে অফিসটি। অফিসটিতে পিয়ন ও নাইটগার্ড ছাড়া বাকি চারটি পদই শুণ্য রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ তিন মাস ধরে শুণ্য থাকলেও এখন পর্যন্ত কোন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তির পাশাপাশি কাঙ্খিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী।

এ বিষয়ে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী বলেন, অফিসে কোন কর্মকর্তা না থাকায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা যে কাজ উপজেলায় করবো সে কাজের জন্য আমাদের মাগুরা যেতে হয়।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক আকতার হোসেন বলেন, অফিসে কেউ না থাকায় আমরাই অফিসে আসছি। কোন অফিসার না থাকায় অফিসের সকল কার্যক্রম প্রায় বন্ধের পথে। অফিসার না থাকায় আমাদের বেতন ও তুলতে পারছি না। অফিস সহকারী ও হিসাব রক্ষক পদে কেউ থাকলে অফিসের কার্যক্রম অন্তত চলতো, তাও নাই।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, বদলিজনিত কারণে শ্রীপুরের দু’জন কর্মকর্তা বদলি হয়েছেন। অফিসে কোন কর্মকর্তাই না থাকায় অফিসিয়াল সকল কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। শুণ্য এ সকল পদে জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। আশা করছি খুব দ্রুতই এ সকল সমস্যার সমাধান হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: