শ্রীপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গতকাল রোববার (১৫ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এরপর অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে তারা শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, গত শনিবার (১৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক কেএম রোকন-উজ-জামান ওরফে সুইট অষ্টম শ্রেনীর এক ছাত্রীর সাথে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এর আগেও ঐ শিক্ষক একাধিক ছাত্রীর সাথে এই ধরনের অপকর্ম করেছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে ইউএনও সাহেবের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার শিকার ছাত্রীর সাথে কথা বলেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ঐ ছাত্রীর বাড়িতে ফোন দিয়েছিলাম। কিন্তু ফোন না ধরার কারেণে কথা বলা সম্ভ¢ব হয়নি। বিক্ষোভকারী শিক্ষার্থীদের কারো সাথেও তিনি কথা বলেননি বলে স্বীকার করেছেন।

মতামত জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কেএম রোকন-উজ-জামান মুঠেফোনে বলেন, আমি এ ধরেনের কোন ঘটনা সাথে জড়িত নই। কেউ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ মিছিল ও ইউএনও সাহেবের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে ঐ শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: