সোনাতুন্দী গ্রামে বাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শ্রীপুরের সোনাতুন্দী গ্রামে সড়ক দূর্ঘটনায় তানভীর আহম্মেদ (০৯) নামে এক শিশু নিহত হয়েছে। সে ঐ গ্রামের ব্যবসায়ী আবেদ আলীর দ্বিতীয় পুত্র এবং সোনাতুন্দী সঃ প্রাঃ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে।

এ বিষয়ে সোনাতুন্দী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরল ইসলাম জানান, বিকাল আনুমানিক ৪টার দিকে রাস্তায় রাখা ভ্যানের উপর দুই ভাই ফয়সাল আহম্মেদ(১০) ও তানভীর আহম্মেদ(০৯) এবং আরেক ছাত্র নুর আহম্মেদ মারুফ (১০) বসে ছিলো। হঠাৎ ভ্যান থেকে তানভীর আহম্মেদ লাফ দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরিত দিক থেকে আসা ওয়ার্ড মেম্বার আবুল কাশেমের দ্রুত গতির মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে যায়।

পরে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে আজ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান আমাদের থানায় কেউ আসেনি তবে শুনেছি তারা মাগুরা সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলো সেখানেই শিশুটি মারা যায়, মাগুরা সদর থানায় খোঁজ নিতে পারেন, সেখানে হয়তো যেতে পারে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: