নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত দুই

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা-যশোর সড়কে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ২টার দিকে মাগুরা-যশোর সড়কের বাঘারপাড়া-গাইদঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে ট্রাকচালক আল আমিন (২৬) ও গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী বড়ুয়া বেগম (৭৫)।

বাঘারপাড়া থানার ওসি রিপন বালা জানান, মাগুরামুখী মাটি বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বড়ুয়া বেগমকে চাপা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের ধাক্কা খায়। এতে পথচারী বৃদ্ধা ও ট্রাকচালক ঘটনাস্থলে নিহত হন।

ওসি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: