শ্রীপুরে জমজমাট পিঠামেলা

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শ্রীপুরে পিঠার এরকম বড় আয়োজন এবারই প্রথম। “ফাগুন হাওয়ায় শীতের পিঠা পুলি” এই শ্লোগানে ৩৪টি পিঠা প্রস্তুতকারী স্টল ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। এরকম আয়োজনে অংশ নিতে পেরে তারা রকমারি পিঠা প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। শ্রীপুর উপজেলা পরিষদের আয়োজনে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারী বিকেলে বর্নাঢ্য আয়োজনে শুরু হয় এই পিঠা মেলা ও কবিতা উৎসব।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) মোঃ ফরিদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মুতাসিম বিল্লাহ সংগ্রামসহ আরো অনেকে।

ছবিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: