মাগুরার ৫০৩ বিদ্যালয়ে ভোটাভুটি

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশে এ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল ৯টা থেকে শুরু হওয়া নির্বাচন বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত।

শিশুদের মধ্যে দায়িত্বশীলতা, গণতন্ত্রের চর্চা এবং মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে ২০১০ সন থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যান্য জেলার মতো রবিবার মাগুরাতেও অনুষ্ঠিত হলো নির্বাচন।

সরজমিনে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ব্যাপক উৎসব আমেজের মধ্য দিয়ে প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন চলছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই প্রতিটি বিদ্যালয়ে নির্বাচনের আগে ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। শিক্ষার্থীদের মধ্য থেকেই নিয়োগ করা হয়েছে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার। রয়েছে পর্যবেক্ষক। আর ভোটার এবং প্রার্থি তো আছেই।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিটি স্কুলে ৭ জনকে নির্বাচন করছে। পরবর্তীতে নির্বাচিত ওইসব প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, বৃক্ষরোপন, পুস্তক সংরক্ষণ, আপ্যায়ন এবং পানির যথাযথ ব্যবহার নিশ্চিতে দায়িত্ব পালন করবে।

শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রত্যেকেই ভোট দিতে পেরে তারা খুব খুশি।

ছবি- মহম্মদপুর উপজেলার বাবুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটের ছবি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: