শ্রীপুরে অসহায় ও অস্বচ্ছল প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কাদিরপাড়া শাখার আয়োজনে ও পিকেএসএফ এর আর্থিক সহায়তায় শ্রেষ্ঠ সন্তান সম্নাননা শ্রেষ্ঠ প্রবীন সম্নননা এবং অসহায় ও অস্বচ্ছল প্রবীণদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার কাদিরপাড়া ইউনিয়নে ৪ জন প্রবীণ শারীরিক প্রতিবন্ধি আবু জাফর, কালাবড়, মনোয়ারা, শুশান্তদাসের মাঝে এই হুইল চেয়ার বিতরণসহ ৫ জন শ্রেষ্ঠ প্রবীন সম্নাননা ও ৫ জন শ্রেষ্ঠ সন্তানকে স্ননাননা প্রদান করা হয়।

প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সমন্বয়কারী জনাব আশরাফুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃওয়াসিম আকরাম,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারেে পরিচালক মোঃ ফজলুল হক,সহকারী মহা ব্যবস্থাপক এফ এম নিজাম উদ্দিন,এরিয়া ব্যবস্থাপক মিফতাহুস সদেকিন, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম,সমাজ উন্নয়ন কর্মকর্তা আবু শামা,সুপারভাইজার মুক্তার আলী ও কাদিরপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কাদিরপাড়া শাখার আয়োজনে ও পিকেএসএফ এর সহায়তায় জুলাই ২০১৩ থেকে বাস্তবায়িত হচ্ছে সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকর্মসূচি। এ প্রকল্প থেকে অত্র এলাকার প্রবীণদের কল্যাণে নানাবিধ কাজ করা হচ্ছে। এ কাজ বাস্তবায়নে নীতিনৈতিকতার প্রশ্নেই সকলকে এগিয়ে আসতে হবে।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: