শ্রীপুরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে শিশু কিশোর প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে ও শ্রীপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার চরমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা অনামিকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগম বক্তব্য রাখেন ইউনিসেফের মাগুরা জেলা প্রতিনিধি স্বপন ফলিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শ্যামানন্দ কুন্ডু।

বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ অমারেন্দ্রনাথ দেউড়ী, প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল প্রমুখ।

খেলায় চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫০ জন খেলোয়াড় অংশ গ্রহন করে। খেলা শেষে অংশ গ্রহন কারী প্রত্যেক খেলোয়ারকে পুরস্কার প্রদান করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: