শ্রীপুরে অধিনায়ক আকবর হোসেনের ৮ম মৃত্যবার্ষিকী পালিত

মহসিন মোল্যা,  বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে মহান মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ২মে মঙ্গলবার দুপুরে শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিন উদ্দিন মোল্লা।

বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু, মোঃ আব্দুর রশিদ, মোঃ মোতালেব হোসেন, মোঃ হাফিজুর রহমান পোকনসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেন মিয়াকে রাষ্ট্রীয় পদক প্রদান করে তাঁকে বিশেষ মর্যাদায় ভূষিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

আলোচনা সভা শেষে শ্রীপুর কোর্ট মসজিদের পেশ ঈমাম কারী লিয়াকত আলীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: