মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর যুব সংগ্রাম পরিষদ ফাউন্ডেশনের উদ্যোগে মাগুরা-১ আসনের সংসদীয় এলাকার ৬’শ অন্ধ, ইয়াতিম ও প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ঈদ উপহার বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন প্রমুখ।

এ বিষয়ে সংগঠনের সভাপতি আকিদুল ইসলাম জানান, মাগুরা-১ আসনের নির্বাচনী এলাকায় তিন ক্যাটাগরিতে (অন্ধ, ইয়াতিম ও প্রতিবন্ধী) মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি’র সার্বিক সহযোগিতায় ৬’শ মানুষের মাঝে তিন লক্ষ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইতিপূর্বেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক কাজে অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছি।

