দিনেদুপুরে মুক্তিযোদ্ধা সন্তানকে কুপিয়েছে দৃবুর্ত্তরা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলায় একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহতের নাম শহীদ মিয়া (৪৮)। সে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের পূর্ব শ্রীকোল গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আকবর মিয়ার ছেলে। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া এলাকায় জনৈক বাবর আলীর চায়ের দোকানের সামনে ঘটনা ঘটে ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শীর জানান,  সকাল ১১টার দিকে হঠাৎ করে ৮/১০ জন দুবৃত্ত এসে শহীদকে আক্রমণ করে। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এই আক্রমণ হতে পারে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় জনগন আশঙ্কাজনকভাবে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাৎক্ষণিক আক্রমণকারীদের ধরা সম্ভব হয়নি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: