উদযাপিত হল মাগুরার প্রাচীনতম গ্রামীণ মেলা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল মাগুরার প্রাচীনতম গ্রামীণ মেলা। নবগঙ্গা নদীর তীরে মালন্দ পঞ্চবটি নামক স্থানে অনুষ্ঠিত মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। দীর্ঘদিন ধরে প্রতিবছর দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

বুধবার (০৯ অক্টোবর) বিকেল থেকেই ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। গভীর রাত পর্যন্ত চলে মেলা। খাবার, গৃহসামগ্রী ও প্রসাধনীসহ নানা ধরনের পণ্য নিয়ে আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক দোকানী মেলাতে হাজির হয়।

মেলা আয়োজক কমিটির সাধারন সম্পাদক বাদল চন্দ্র বিশ্বাস জানান, দীর্ঘদিন থেকেই বিজয়া দশমীর পরদিন এই মেলার আয়োজন করা হয়। এবার বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষের সমাগম ঘটেছে।

ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, নাচ ও গানের মধ্যদিয়ে বুধবার রাতে নবগঙ্গা নদীতে বির্সজন দেয়া হয় প্রতিমা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: