শ্রীপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়কের মাতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক সেলিম রেজা ও জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শারমিন আক্তার রোজির মাতা এবং গয়েশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম লিটুর বোন সেলিনা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বড়তলা মরহুমের বাবার বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি গতকাল বৃহস্পতিবার রাত ১ টা ৪৫ মিনিটের দিকে বড়তলা মরহুমের বাবার বাড়িতে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক সেলিম রেজা, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম লিটু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংগঠনিক সম্পাদক আশারাফুল ইসলাম লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম

দোয়া মাহফিল পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমজাদ হোসাইন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: