শ্রীপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে আহত

মহসিন মোল্যা , বিশেষ প্রতিবেদক- 

শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খেদমত (৪৫) কে নয়ন খাঁ সহ ৭-৮ জন কুপিয়ে আহত করেছে। শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার বরালিদহ খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কৃষক লীগ নেতা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আহত মিজানুর রহমান খেদমত বলেন, শুক্রবার সকালে চা বিক্রেতা নয়নের চায়ের দোকানে আমার সাথে বাগবিতণ্ডা হয়। কিছু বুঝে ওঠার আগেই নয়নের নেতৃত্বে ৭-৮ জন আমার উপর অতর্কিত হামলা করে। চাকু দিয়ে মাথায় আঘাত করা হয়। হামলাকারীরা আমার কাছে থাকা মেয়ে বিয়ের আটআনা ওজনের স্বর্ণের চেইন ও ৭০ হাজার টাকা নিয়ে নেয়। আমাকে সহায়তা করতে কেউ এগিয়ে আসেনি। বাড়ি আসার পথে আমি জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হারুন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত নয়নের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: