শ্রীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন ভবন উদ্বোধন। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরের নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় মুক্তমঞ্চে সোমবার সন্ধ্যায় নাকোল ও কাদিরপাড়া ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিনব্যাপি নাকোল বাজার ব্যবসায়িক সমিতির বনভোজন ও ক্রীড়ানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবন, বহুতল বিশিষ্ট বাজার ভবন উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠানমালায় বক্তব্য রাখেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.শাখারুল ইসলাম শাকিল, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খান, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মোল্যা, সাধারণ সম্পাদক আলিয়ার রহমান, নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলা ডেন্টু, নাকোল ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত কুমার পার্থ, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নাকোল ও কাদিরপাড়া ইউনিয়নে ২ টি কলেজ থেকে ১৪ জন ও ৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মধ্যরাত পর্যন্ত স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে নাকোল বাজার বণিক সমিতির সদস্যদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান ও লটারি অনুষ্ঠিত হয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: