দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গোয়ালদাহ সড়কের দ্বারিয়াপুর মাদ্রাসা মোড়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের কছির মৃধা (৪০) তার ২ বছরের ছেলে ইসমাইলকে নিয়ে দ্বারিয়াপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দ্বারিয়াপুর মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কছির মৃধার মৃত্যু হয়। নিহত কছির মৃধা শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের দিলবার মৃধার ছেলে।

অপর মোটরসাইকেল আরোহী ফিরোজ শেখ (৩৫) কে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে স্থানীয় দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফিরোজ শেখ বালিয়াকান্দি উপজেলার জাবর খোল গ্রামের মৃত জাফর শেখের ছেলে।

হাসপাতাল সুত্র জানান, ফিরোজ শেখ এখন আশঙ্কামুক্ত।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: