স্বামীকে তালাক, বিষ নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী!

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী (২৫)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাগুরার মহম্মদপুরে উপজেলার যশপুর মালোপাড়া এলাকায় প্রেমিক রফিকুল ইসলামের (২৬) বাড়িতে হাজির হন ওই তরুণী।

জানা যায়, দুপুর থেকে সাদেক মল্লিকের ছেলে রফিকুল ইসলামের বাড়িতে উপজেলার মৌশা উত্তরপাড়া এলাকার এক তরুণী বিয়ের দাবিতে বিষের বোতল হাতে অনশন শুরু করেছেন। মেয়েটিকে একা পেয়ে তার শরীরে আঘাতও করা হয়েছে বলে অভিযোগ। এর আগেও একই দাবিতে ছেলের বাড়িতে আরেক মেয়ে এসেছিল। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মীমাংসা করা হয়।

ওই তরুণী বলেন, রফিকুল ইসলামের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক। আমার যখন অন্য জায়গায় বিয়ে হয় তখনও সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সে আমার স্বামীর বাড়িতে গিয়ে কুৎসা রটায়। পরে আমাকে আমার স্বামী এবং শাশুড়ি মারধর করে। বিয়ের কিছুদিন পর আমি তার প্ররোচনায় স্বামীকে তালাক দেই। এরপর আমি পড়ালেখা চালিয়ে যাই। একপর্যায়ে সে আমাকে ঢাকা নিয়ে একটি পোশাক কারখানায় চাকরি দেয়। আমি অন্য বাসায় থাকলেও দুজনের যাওয়া আসা ছিল।

তিনি বলেন, এখন রফিকুল ব্যস্ত বলে আমার ফোন কেটে দেয়। আমার সঙ্গে যোগাযোগ করে না। নিরূপায় হয়ে আমি বিষের বোতল হাতে নিয়ে তার বাড়িতে এসেছি। রফিকুল আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

এ বিষয়ে প্রেমিক রফিকুল ইসলাম জানান, পড়ালেখার সুবাদে ওই মেয়ের সঙ্গে আমার একটি ভালো বন্ধু হিসেবে সম্পর্ক ছিল। সে এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সার্বিক বিষয়ে বালিদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম ফুল মিয়া বলেন, এ ঘটনায় দু’পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: