টেলিভিশন মাথায় পড়ে মৃত্যু! 

মাগুরানিউজ.কমঃ  বিশেষ প্রতিবেদক –

মাথায় টেলিভিশন পড়ে মৃত্যু হয়েছে কুদ্দুস আলী নামে এক ব্যক্তির। পুরাতন টেলিভিশন সরাতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের মিশনপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। কুদ্দুস সেখানে একটি বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

যশোর কোতয়ালি থানার এসআই এইচ এম মাহমুদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, যশোর শহরের মিশনপাড়ায় জনৈক মিজানুর রহমানের ৫তলা বাড়ির নিচতলায় মালামাল স্থানান্তরের কাজ চলছিল। কুদ্দুস আলী ও আনিসুর রহমান নামে দুজন দিনমজুর সেখানে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। ঘরের সিলিং পরিস্কার করতে গিয়ে আনিসুর মালামাল উপর থেকে নীচে কুদ্দুসের কাছে দিচ্ছিলেন। ময়লা আবর্জনাসহ পরিত্যক্ত বিভিন্ন মালামাল কুদ্দুস সরিয়ে রাখছিলেন অন্যত্র। এরই এক পর্যায়ে পুরাতন একটি টেলিভিশন নামাতে গিয়ে ফেলে দেন আনিসুর। আর তা গিয়ে পড়ে সরাসরি কুদ্দুসের মাথায়। গুরুত্বর জখম কুদ্দুসকে দ্রুত নেয়া হয় হাসপাতালে। সেখানে জরুরী বিভাগের চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই এইচ এম মাহমুদ জানান, নিহত কুদ্দুস মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঘুরুলিয়া গ্রামের নূর উন নবীর ছেলে। সংবাদ পেয়ে পরিবার সদস্যরা তার লাশ দাফনের জন্য মাগুরা নিয়ে গেছেন। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: