শ্রীপুরে কবি কাজী কাদের নেওয়াজের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার মুজদিয়া ‘কবি ভবন’ চত্বরে মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নেওয়াজের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কবি কাজী কাদের নেওয়াজ ফাউন্ডেশনের সভাপতি কমলেশ মজুমদার। কবি কাজী কাদের ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, কবি ও সাহিত্যিক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রী মেডিকেল ক্যাম্প, গ্রামীণ ঐতিহ্য নাগরদোলা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা পাঠ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।

শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শিকদার মঞ্জুর আলম, কবি কাজী কাদের নেওয়াজ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও কবির ভাগ্নী ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরা সুলতানা।

সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন ও শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর পরিচালনায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগামী রোববার রাতে ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: