শ্রীপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আজ বুধবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হারুণ- অর-রশিদ, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল, দপ্তর সম্পাদক খন্দকার আবু আনসার নাজাত আশা , শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, গয়েশপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনর নেতৃবৃন্দ।

সভায় বক্তারা উপজলার ৮টি ইউনিয়নে পৃথকভাব বর্ধিত সভা আহ্বানের প্রতি গুরুত্ব আরােপ করে সরকারের বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: