শ্রীপুরে জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের প্রস্তুতি সভা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, টিকারবিলা সরকারি কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলা, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাবুসহ উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৯ ও ১০ ডিসেম্বর এ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। মেলায় উপজেলার ৫টি কলেজ ও ১৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী উপকরণ প্রদর্শন করবে। ১০ ডিসেম্বর শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০০ নাম্বারের কুইজ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সকল বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং প্রথম স্থান অর্জনকারীগণ পর্যায়ক্রমে জাতীয় পর্যায় পর্যন্ত যেতে পারবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: