আজ শনিবার, জুন ১৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে তারেক রহমান (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । আজ বুধবার সকালে যশোর- মাগুরা মহাসড়কের ছয়ঘরিয়া গ্রামের হাজাম বাড়ির মোড় এলাকায় এঘটনাটি ঘটে। নিহত তারেক টি টি মিডিয়া নড়াইল নামক একটি অভিনয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং শতখালী আলামিন ফ্লাইউডের একজন কর্মী। কাজের সুবাদে তিনি শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বালেখাল পাড়ার বিল্লালের বাড়িতে ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শী জানান, নিহত তারেক বাইসাইকেল যোগে হাজামবাড়ি রাস্তা ধরে যশোর-মাগুরা মহাসড়কে উঠার সময় রাস্তার পাশ্ববর্তী একটি ইটের সাথে ধাক্কা লেগে সাইকেল থেকে সিটকে পড়ে মাগুরা থেকে যশোরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন, বিষয়টি শোনা মাত্রই পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে হাইওয়ে পুলিশকে অবগত করেন।

