শ্রীপুরে ১ লিটার ফেনসিডিলসহ আটক ১। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় আরিফুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার ওয়াপদা মোড়ে ঢাকা-চুয়াডাঙ্গা মহাসড়কের উপর গতিরোধ করে ঢাকাগামী “দর্শনা ডিলাক্স” বাসে তল্লাশি চালিয়ে একলিটার ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সদর উপজেলার দামুড়হুদা গ্রামের মৃত তৈয়েব মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এসআই জাহিদ, এসআই আশিক কুমার মালাকার ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ী ওই ফেনসিডিল কোকলার বোতলে ভরে নিয়ে যাচ্ছিল। এ সময় এক লিটার ফেনসিডিলসহ আরিফুল ইসলামকে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এবং বিভিন্ন থানায় নিয়মিত মামলা রয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: