শ্রীপুরে বৃদ্ধ পিতাকে পিটিয়ে আহত করলো পুত্র। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে অবাধ্য সন্তানের বিরুদ্ধে ৮০ বছরের বৃদ্ধ পিতাকে পিটিয়ে জখমের অভিযোগ অভিযুক্ত ছেলেকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। অভিযুক্ত সেলিম শেখ (৪০) আমলসার ইউনিয়নের মশে-চরপাড়া গ্রামের তাইজুদ্দিন শেখ (৮০) এর ছেলে। বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ ও রয়েছে সেলিম শেখের বিরুদ্ধে।
জানা যায়, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে জোরপূর্বক বাড়ির সুপারিগাছ থেকে সুপারি পাড়ার চেষ্টা করে ওই অবাধ্য যুবক। এতে বৃদ্ধ পিতা নিষেধ করলে পিতার উপর ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় বৃদ্ধের পায়ে বাটামের আঘাতে গুরতর জখম ও কান দিয়ে রক্ত বের হয়। পরে গুরুতর অবস্থায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর অভিযুক্ত সন্তান সেলিম শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: