শ্রীপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর থানা পুলিশ শুক্রবার গভীর রাতে উপজেলার ওয়াপদা এলাকা থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ শামীম শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি মাগুরা সদরের নিজনান্দুয়ালি গ্রামের আব্দুল কাদের শেখের পুত্র।

পুলিশ জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা মহাসড়কে বিশেষ অভিযানকালে শ্রীপুর থানার এস,আই জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে জানতে পারেন যে, মাগুরার থেকে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকাগামী সৌদিয়া পরিবহনে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ঢাকা-খূলনা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে উক্ত পরিবহনটি গতিরোধ করে শামীম শেখ (৩০) কে আটক পূর্বক তারা দেহ তল্লাশী করে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং একই সময় তার স্বীকারোক্তি মোতাবেক গাড়ীর ভিতরের বাঙ্কার তল্লাশী করে আরো ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নামে শ্রীপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, সারাদেশে মাদকের জিরো টলারেন্স ঘোষনার আওতায় মাগুরার পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা পিপিএম এর নির্দেশ মোতাবেক মাগুরা জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে শ্রীপুর থানাতেও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: