শালিখায় ডিজিটাল মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেসব্রিফিং। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা নিজ  কার্যলয়ে প্রেস ব্রিফিং করেছেন।
 প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন শালিখা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রেস শালিখার সাধারন সম্পাদক নওয়াব আলী,সাংবাদিক দীপক চক্রবতী,নাজমুল হক,এইচ এম রাজিব,শাহিনুর রহমান সহ সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামী ৭ই নভেম্বর উপজেলা পরিষদ প্রঙ্গনে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।ডিজিটাল মেলায় মোট ৩০ টি স্টল ও চারটি প্যাভিলিয়ন থাকবে। মেলায় মোট তিনটি গ্রুরুপে সর্বচ্ছো তিন জন প্রতিযোগিকে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রেরন করা হবে।
ডিজিটাল মেলা  উদ্বোধন করবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.  শ্রী বীরেন শিকদার এবং মেলা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন পহেলা নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত ( innovationquiz.a2i.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করা যাবে।কুইজ প্রতিযোগিতা আগামী ৩০ নভেম্বর রাতে অংশগ্রহনকারী তিনটি গ্রুরুপ থেকে তিন জন বিজয়ীকে ল্যাপটপ,মোবাইল,ট্যাবসহ আকর্ষণীয় পুরুস্কার দেওয়া হবে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: