শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহামুদুল গনি শাহিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা স্বরসতী রানী দাস।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।

নবদিগন্ত গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. শফিকুজ্জামান রিপনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা এ এস এম সাইফুজ্জামান, জোকা দারিদ্র বিমোচন সমিতির সভাপতি শিশির কুমার শিকদার, শিক্ষক কর্মচারীর ক্রেডিট ইউনিটের সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: